• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর

শ্যামনগর প্রতিনিধি / ৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মে, ২০২৬

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ লাশ নিয়ে সোমবার বিকেলে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জেলেরা। এ সময় অন্তত চার বন কর্মকর্তা আহত হন।

 

সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, আমিনুর রহমানসহ চার জেলে গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে কাকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার সকালে তারা খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাকড়া আহরণ করছিলেন। এ সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের থামার সংকেত দেয়। অভিযোগ রয়েছে, সংকেত উপেক্ষা করে গড়িমসি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়।

 

নিহতের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় আমিনুরকে নিয়ে তারা দুপুর দেড়টার দিকে লোকালয়ে ফিরে আসেন। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জেলে ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 

বিক্ষুব্ধ জেলেরা বিকেল ৪টার দিকে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়। এ সময় বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর আহত হন বলে জানা গেছে।

 

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কিছু জানায়নি।”
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, “বনবিভাগের গুলিতে একজন জেলের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও ও ডিএফওকে জানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবারটি।”

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com