• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় অগ্নি নিরাপত্তা ও সচেতনতায় নানা আয়োজন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মে, ২০২৬
Oplus_131072

“গতি, সেবা, ত্যাগ—এই আমাদের মূলমন্ত্র” ধারণ করে দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মানুষের পাশে রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। “অগ্নিযোদ্ধার একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলা এ উদযাপিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

 

মঙ্গলবার (২০ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দেবহাটা এর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মুজিবুর রহমান। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুততম সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ফায়ার সার্ভিস বর্তমানে একটি দক্ষ ও মানবিক বাহিনীতে পরিণত হয়েছে। তারা শুধু অগ্নিকাণ্ড নয়, সড়ক দুর্ঘটনা, নদী উদ্ধার অভিযান, ভবন ধস ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, “ফায়ার সার্ভিস জনগণের আস্থার প্রতীক। যেকোনো দুর্যোগ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায়। তাই অগ্নি নিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে।”

 

অনুষ্ঠান শেষে অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ আগুন লাগার কারণ, প্রতিরোধ ও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

 

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদযাপনের এ আয়োজন দেবহাটা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com