• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মে, ২০২৬

শরীয়তপুরে ডা. নাসিরের উপর পৈশাচিক আক্রমণসহ সারা বাংলাদেশে হাসপাতালে ভাঙচুর এবং সরকারি কাজে বাধাদান প্রতিবাদস্বরূপ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখা কর্তৃক এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

 

বুধবার (২১ মে) দুপুরে একই সময়ে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে একযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহবায়ক পবিত্র হজব্রত পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করেছেন। এ হামলার প্রতিবাদে স্নিম্নলিখিত প্রতিবাদ লিপি পাঠিয়েছে।

 

 

এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা, মোঃ নাসির উপর অমানবিক নির্যাতন, পৈশাচিক অত্যাচার ও মৃত্যুর উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সম্প্রতি কালীন সময়ে ঘঠিত পন্চঘড় ও স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের উপরেও হামলায় ক্ষোভ প্রকাশ করছি । আমরা অনতিবলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠা ও চিকিৎসক সুরক্ষা আইন অতিশীঘ্রই সংসদে আনয়নপূর্বক তা পাশ করে আইন প্রনোয়ন ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

 

 

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার সুপার এন্টেন ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল নেতৃত্বে এবং প্রফেসর ডা. মো জাহাঙ্গীর আলম আহবায়ক ড্যাব নারায়ণগঞ্জ এর দিকনির্দেশনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ডা. মোঃ জহিরুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার ভিক্টোরিয়া হাসপাতাল, ডা. পংকজ নাহা, ডা. মোঃ শাহ কাছেদুর রহমান, ডা. সালেক, ডা. বয়সের উদ্দিন সহ হাসপাতালে নার্সেস অফিসার এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com