• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা থানার সরকারি যানবাহনের বেহাল অবস্থার কারণে আইন-শৃঙ্খলা রক্ষা, জরুরি অভিযান ও দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের। দীর্ঘদিন ধরে থানার ব্যবহৃত গাড়িটি নানা যান্ত্রিক ত্রুটিতে জর্জরিত থাকলেও এখনো কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

 

থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, টহল কার্যক্রম, দুর্ঘটনাস্থলে উপস্থিতি এবং জরুরি সেবামূলক কাজে প্রতিনিয়ত থানার গাড়িটি ব্যবহার করা হয়। তবে গাড়িটির ইঞ্জিন, ব্রেকসহ বিভিন্ন যন্ত্রাংশের সমস্যা দিন দিন বাড়তে থাকায় দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। অনেক সময় মাঝপথে গাড়ি বিকল হয়ে পড়ায় পুলিশ সদস্যদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “থানার গাড়িটির অবস্থা খুবই নাজুক। দ্রুত সংস্কার করা প্রয়োজন। তা না হলে আমাদের ডিউটি করতে খুব সমস্যা হচ্ছে। কোথাও দুর্ঘটনা বা জরুরি ঘটনা ঘটলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছি না।”

 

তিনি আরও বলেন, একটি থানার কার্যক্রম সচল রাখতে নির্ভরযোগ্য যানবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্তবর্তী ও বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত দেবহাটা উপজেলায় দ্রুত সেবা নিশ্চিত করতে ভালো পরিবহন ব্যবস্থা অপরিহার্য।

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের যানবাহনের এমন বেহাল অবস্থা শুধু প্রশাসনিক কার্যক্রমেই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি সেবা প্রাপ্তির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত গাড়িটি সংস্কার অথবা নতুন যানবাহন সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com