• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৬
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের এম এ মামুন, সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ, ব্র্যাকের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, ডিআরআরএর কর্মকর্তা তরুণ কুমার সরদার, আইডিয়ালের প্রতিনিধি কাওছার আলী, আশার আলোর প্রতিনিধি নজরুল ইসলাম এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান প্রমুখ।

 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে, যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী স্বল্প খরচে ও অল্প সময়ের মধ্যে ন্যায়বিচার পেতে পারে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আদালতে মামলার জট কমানো এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা গ্রাম আদালতের ক্ষমতা ও কার্যপরিধি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com