• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৩
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

নওয়াপাড়ায় ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিডব্লিউবি (VWB) প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (০৭ জুন ২০২৬) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিডব্লিউবি প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রাজু, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজগর আলী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসমাতুল্লাহ গাজী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শওকত হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহমুদ হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফরিদা পারভীন (১, ২ ও ৩নং ওয়ার্ড), মোছাঃ খাদিজা পারভীন (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), মোছাঃ রাহিলা পারভীন (৭, ৮ ও ৯নং ওয়ার্ড), ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ আজিজুল ইসলাম এবং ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com