• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে শিশুর মৃ*ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুন, ২০২৬

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাদ চণ্ডীপুর গ্রামে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

 

রবিবার (৭ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আবাদ চণ্ডীপুর গ্রামের মজিবার গাজীর ছেলে মিঠুর কন্যা।

 

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সুরাইয়া, মায়ের উপর অভিমান করে নিজ ঘরের ভিতরে আড়ার সাথে ওড়না পেচিয়ে তার গলায় ফাঁস দেয় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

 

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় পুরো আবাদ চণ্ডীপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে। এত অল্প বয়সে একটি শিশুর করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com