• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯
সর্বশেষ :
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মা*ম*লা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানে চোরাই একটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

জানা গেছে, উপজেলার দেবীশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুর সাত্তার গাজী (৬৫) গত ৫ জুন সকাল ৭টার দিকে দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে ময়নাতলা বিলের মাঠে তার তিনটি গরু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়িতে যান। পরে সকাল ১০টার দিকে গরুগুলো দেখতে গিয়ে তিনি দেখতে পান, তিনটির মধ্যে দুটি গরু বিলে বাঁধা থাকলেও একটি কালো রঙের এঁড়ে গরু নিখোঁজ রয়েছে।

 

এ ঘটনায় আব্দুর সাত্তার গাজী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রামনাথপুর (মাঝিপাড়া) গ্রামের রবিন ঘোষের ছেলে অনিল ঘোষ (২৪)-এর বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে। এ সময় অপর অভিযুক্ত জগন্নাথপুর গ্রামের রাশেদ সরদারের ছেলে মাসুদ সরদার (৪০) পালিয়ে যায়।

 

পুলিশ ঘটনাস্থল থেকে অনিল ঘোষকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত গরুটি মালিকের কাছে ফেরত দেয়।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চোরাই গরুটি উদ্ধার এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com