• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৭
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

মাদক, জুয়া ও ইভটিজিংয়ের আখড়ায় পরিণত কাশিমাড়ীর সফিউল্লার চায়ের দোকান, এলাকাবাসীর ক্ষোভ

শ্যামনগর প্রতিনিধি / ৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গাজীর বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি চায়ের দোকানকে কেন্দ্র করে মাদক, জুয়া ও বখাটেদের আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরদারপাড়ার রজব সরদারের ছেলে সফিউল্লার মালিকানাধীন ওই দোকানে চায়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন, জুয়ার আসর এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটির আশপাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং সরদার বাড়ি জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

 

অভিযোগ রয়েছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানটিতে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা লেগেই থাকে। সেখানে কেরাম বোর্ডকে কেন্দ্র করে জুয়ার আসর বসে এবং উচ্চ শব্দে গান-বাজনা করা হয়। ফলে শিক্ষার্থী, পথচারী, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদকসেবীদের অশালীন আচরণ, গালাগাল ও হৈচৈয়ের কারণে আশপাশের পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। বিশেষ করে মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদত-বন্দেগিতেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে দোকানটিতে অবস্থান নেওয়া কিছু বখাটে যুবক স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে দোকানদার সফিউল্লাহর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। এছাড়া কয়েকজন বখাটে যুবক নিয়মিত সেখানে অবস্থান করে এলাকার পরিবেশ অশান্ত করে তুলছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন অভিভাবক ও বাসিন্দা বলেন, “আমরা প্রতিবাদ করতে গেলে তারা দলবল নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একটি চায়ের দোকানকে কেন্দ্র করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে, মেয়েরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, আর রাতেও শান্তিতে বসবাস করা কঠিন হয়ে উঠেছে।”

 

এলাকাবাসী দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, মসজিদের পরিবেশ রক্ষা করা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে কথিত মাদক ও জুয়ার আড্ডা বন্ধ করা হোক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com