• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের এক ভিক্ষুক বৃদ্ধা ও বিধবা নারী স্বামীর পৈত্রিক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগকারী মোছা. রিজিয়া বিবি (৭৪), মরহুম ইমান আলী ঢালীর স্ত্রী। তিনি উপজেলার আটুলিয়া (ঢালীপাড়া) গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তার স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। তার কোনো পুত্র সন্তান না থাকলেও দুই কন্যা সন্তান ও জামাতা রয়েছেন।

 

লিখিত অভিযোগে রিজিয়া বিবি দাবি করেন, একই গ্রামের আওয়ামীলীগ দলীয় ওয়ার্ড সভাপতি মো. মুজিবর ঢালী (৫৯) ও তার ছেলে মো. মিন্টু ঢালী (২৫) তাকে উত্তরাধিকারবিহীন হিসেবে দেখিয়ে স্বামীর সম্পত্তি জবরদখল করে ভোগদখল করছেন। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করে আসছেন।

 

অভিযোগে তিনি বলেন, বর্তমানে তিনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে গ্রাম-গঞ্জ ও হাটবাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। দিন শেষে স্বামীর বসতভিটায় অবস্থিত ছোট্ট ঘরেই আশ্রয় নেন। কিন্তু বিবাদীরা তাকে ওই বসতভিটা থেকেও উচ্ছেদের হুমকি দিচ্ছেন। বৃদ্ধা রিজিয়া বিবি তার নিজের, দুই কন্যা ও জামাতার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন, একজন বৃদ্ধা নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com