• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি / ১০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় বাংলা‌ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার ও বাংলা‌নিউজের শেখ তানজির আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

 

 

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আসাদুজ্জামান সরদার ও শেখ তানজির আহমেদের এই বৈশ্বিক অর্জন সাংবাদিকতা অঙ্গনের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। ‘Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের মধ্যে স্থান করে নিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

 

 

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস‌্য (দপ্তর) এসএম জিন্নাহ (এন‌টি‌ভি), সদস্য শামীম পার‌ভেজ (বৈশাখী টি‌ভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com