• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১২
সর্বশেষ :
ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন দেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা

ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুন, ২০২৬
Oplus_131072

সভাপতি মো. সোহরাব হোসেন ও সহ-সভাপতি ছাওদা ইয়াসমিন নির্বাচিত।

 

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. সোহরাব হোসেন এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাওদা ইয়াসমিন।

 

বৃহস্পতিবার (২৮ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাদের নির্বাচিত করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদারে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নবনির্বাচিত সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, সখিপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মঈনউদ্দীন ময়না, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব সাইফুল্লাহ আল তারিক, আবুল হোসেন (বকুল), একরামুল হক, আনারুল ইসলাম, সাংবাদিক কে এম রেজাউল করিম, রেহানা খাতুন, ইউপি সদস্য প্রতিনিধি, সদস্য মো. আকবর আলী (জমিদাতার ওয়ারিশ), বন্দনা ঘোষ (অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক), নারায়ণ চন্দ্র ঘোষ (মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি), আসাদুজ্জামান, শামিমা ইয়াসমিন, জাকির হোসেন পলাশ, সোনালী খাতুন (নির্বাচিত অভিভাবক প্রতিনিধি), মোছা. সাবিকুন নাহার (শিক্ষক প্রতিনিধি)সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এলাকাবাসী আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি মো. সোহরাব হোসেন ও সহ-সভাপতি ছাওদা ইয়াসমিনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবরান আলী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com