• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১
সর্বশেষ :
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা

ডেস্ক / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক, মোহনা টিভির তালা উপজেলা প্রতিনিধি এবং বিবিসি সাতক্ষীরা নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আব্দুল মতিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মোহনা টিভির তালা উপজেলা প্রতিনিধি ও বিবিসি সাতক্ষীরা নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক।

 

এছাড়া তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং রূপালী বাংলাদেশ ও আয়না টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিনের ছোট ভাই।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মতিন বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের খ্যাতনামা চিকিৎসক ডা. রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাঁর শরীরে দুটি অস্ত্রোপচার প্রয়োজন। এর মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার, পাটকেলঘাটা প্রেসক্লাব এবং তাঁর সহকর্মীরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন।

 

সাংবাদিক আব্দুল মতিনের বড় ভাই সাংবাদিক আব্দুল মোমিন দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন।

 

এদিকে পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, মোহনা টিভির সহকর্মী এবং বিবিসি সাতক্ষীরা নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকেও সাংবাদিক আব্দুল মতিনের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com