• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১২
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।

 

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬জুলাই (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় এমপি গাজী নজরুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার, দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, বিএনপি নেতা অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির মহিলা সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

 

বক্তারা বলেন বাংলাদেশের গ্রামীন জনজীবনের উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচি আওতায় সাধারণ মানুষ উপকার ভোগ করছেন। যা এ অঞ্চলের গ্রামীন অবকাঠামো উন্নয়নে অত্যন্ত ভূমিকা পালন করছে। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত এ প্রকল্পের আওতায় উপকার ভুগিরাও তাদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সুবিধা অসুবিধা কথা বলেন।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com