• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন

শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত পুকুর দখলের অভিযোগ এবং মিথ্যা মামলা ও হুমকি-ধামকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদের নামে রেকর্ডভুক্ত ১০৮ নম্বর দাগের ১৬ শতক জমি ও পুকুর দীর্ঘদিন ধরে মসজিদ কর্তৃপক্ষ দলিল ও রেকর্ড অনুযায়ী ভোগদখল করে আসছে। সম্প্রতি স্থানীয় মোহাম্মদ আলী গাজী, তার ছেলে মেহেদী হাসান এবং তাদের সহযোগীরা পুকুরটি দখলের উদ্দেশ্যে নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি মসজিদ কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

 

বক্তারা আরও জানান, এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপরও অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ সময় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ভূমিদাতা মো. সামছুর রহমান মফু, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বারসহ স্থানীয় মুসল্লিরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com