• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Oplus_131072

সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সঞ্চয় ও বিনিয়োগের সংস্কৃতি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি মডেল গ্রামে পরিণত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে “সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প”-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে বাস্তবায়নাধীন “সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প”-এর অংশ হিসেবে পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির ৩০০টি পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকার ভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com