• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে “জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনকের সভাপতিত্বে “জুলাই শহীদ দিবস-২৬” এর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, গেজেট ভুক্ত আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাসুম বিল্লাহ এবং জুলাই যোদ্ধাদের গর্বিত অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

 

আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও আহত জুলাই যোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক তোর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই যোদ্ধাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com