• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

 

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর আলোকে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউনিয়ন পরিষদের সদস্য আজগার আলী, সংরক্ষিত নারী সদস্য রেহেনা পারভিন এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিরিনা রসুলসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটির সদস্য, সিবিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে শুধু সরকারি উদ্যোগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা এবং কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিশুশ্রমমুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com