• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
Oplus_131072

দেবহাটার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল ফজল, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের জ্যেষ্ঠ পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, পুত্র ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য রশিদুল আলম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুবকর গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবুল খায়ের বুলুসহ এলাকার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বীরত্বপূর্ণ অবদান, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সমাজকল্যাণে তাঁর অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

তাঁরা বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর জীবন ও কর্ম নিয়ে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com