• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক

পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

খুলনার পাইকগাছা পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে পৌর মাংস বাজার দীর্ঘদিন ধরে স্যাতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, বাজারের ভেতরে পানি জমে থাকায় মাংস বিক্রি ও ক্রয়-বিক্রয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে ক্রেতাদেরও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

 

‎মাংস ব্যবসায়ীরা জানান, পৌরসভার নোংরা পানি বাজারের ভেতরে প্রবেশ করে প্রায়ই প্লাবিত অবস্থার সৃষ্টি করে। ফলে মাংস বাজারের মেঝে সবসময় ভেজা ও পিচ্ছিল থাকে। এমন পরিবেশে মাংস বিক্রি করায় স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

 

‎মাংস ব্যবসায়ী আবুল কালাম বলেন, “বাজারের প্রায় ৫০ ফুট রাস্তা ঢালাই করা হলে পানি জমে থাকার সমস্যা অনেকটাই দূর হতো। তাহলে বাজারটি আর স্যাতসেঁতে থাকত না।” তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

 

‎মাংস বাজার কমিটির সদস্যরাও জানান, বাজারের দুরবস্থার বিষয়ে পৌরসভাকে বারবার অবহিত করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

‎এ বিষয়ে পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার বলেন, “পৌর প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে। সামনের টেন্ডারে কাজটি অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।”

 

‎অপরদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

‎স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত বাজারের জলাবদ্ধতা দূর করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হোক, যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রি ও ক্রয় নিশ্চিত করা যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com