• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার চকমোহাম্মদআলীপুর টু কোঁড়া সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী এবং যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

 

স্থানীয় মানুষের সেই দুর্ভোগ কমাতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির জরুরি মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা একযোগে রাস্তার গর্ত ভরাট, উঁচু-নিচু অংশ সমান করা এবং চলাচল উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সংস্কারকাজে অংশ নেন।

 

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি সংস্কার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমাতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

তারা আরও বলেন, সমাজের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সচেতন নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও স্বেচ্ছাসেবী মনোভাবই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

 

এ সময় স্থানীয় এলাকাবাসী ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ এলাকার মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্যদেরও সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে।

 

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির ভাষ্য, “জীবন প্রতিযোগিতার নয়, জীবন সহযোগিতার।” সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com