• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃ*ত্যু, পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার মটেরচক ও শীলতলা গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

 

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই খায়রুন্নেছার মৃত্যু হয়।

 

অপরদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে ধুমঘাট এলাকার শীলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com