• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫
সর্বশেষ :
সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Oplus_131072

দেবহাটার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কবর জিয়ারত ও তাবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

ক্যাপ্টেন শাহজাহান মাস্টার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়।

 

সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে বাদ জোহর মরহুমের কবর জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়।

 

মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সিপিবির সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, সাতক্ষীরার দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহি, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সদস্য সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ছেলে ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আলোচনা ও স্মৃতিচারণ পর্বে বক্তারা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশ গঠন ও মানুষের কল্যাণে তার আপসহীন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

এ সময় এলাকার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে বাদ জোহর ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত, দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com