• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪
সর্বশেষ :
কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাঁকড়া কুচিয়া ঝিনুক ও শামুক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক ২৬ এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরা শ্যামনগরের উদ্যোক্তা মোঃ শহিদুল ইসলাম জুয়েল। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী গ্রামে ‘ একোয়ামেক্স’ লিমিটেড। ওই এলাকায় তিনি সফটশেল কাঁকড়া উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে দীর্ঘদিন ধরে কাজ করছে।

 

গত রবিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আজমিতা ইউনিয়নের জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ এর কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে মৎস্য খাতের বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ১৪ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে শহিদুল ইসলাম জুয়েল এর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় শ্যামনগরের অর্থনীতিতে সফটসেল কাঁকড়া চাষ ও রপ্তানি একটি গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে স্থানীয় বহু চাষী সংগ্রহকারী ও শ্রমিক জড়িত রয়েছেন। এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠায় অত্র এলাকায় বহু দুস্থ পরিবার চাকুরি করে তাদের পরিবারে সচ্ছলতা ফিরে এনেছে।

 

জাতীয়পর্যায়ে এই রাষ্ট্রীয় স্বীকৃতি সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরো বেগবান করে করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পদক বিতরণ শেষে পদপ্রাপ্তদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com