• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ১১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ডিভিশনাল সেলস্ ম্যানেজার (ডিএসএম) মোঃ হাবিবুর রহমান।

 

সাতক্ষীরা ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি
জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ শাহ আলম,এমইপি গ্রুপের সাতক্ষীরা টেরিটোরি সেলস্ ম্যানেজার মোঃ ইব্রাহিম, সাতক্ষীরার সদরের পরিবেশক মাসুম বিল্লাহ সাগর, ফিল্ড অফিসার আবু বক্কর ও গোলাম মোস্তফা সহ আরো অনেকে।

 

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

অনুষ্ঠান শেষে এমইপি গুরুপের পক্ষ থেকে টপ সেলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১০ জন বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে একটি আকর্ষণীয় রার্ফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com