• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে পিকেএসএফের অর্থায়নে পরিচালিত আরএইচএল প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।

 

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যথাযথ সমন্বয় ছাড়াই ‘সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’ প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া তুলনামূলক দরিদ্র ও দুর্যোগপ্রবণ কয়েকটি ওয়ার্ডকে উপেক্ষা করে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের পক্ষে ‘সাস’ কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করে সাসের শ্যামনগর শাখার প্রকল্প সমন্বয়কারী মুন্সী মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, পিকেএসএফের নির্ধারিত নীতিমালা ও গাইডলাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com