• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২
সর্বশেষ :
তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩ দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার

সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণজাগরণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি বিশিষ্ট ইন্তেকাল ব্যবসায়ী সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দিন (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে এস এম আফতাব উদ্দিন স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় সাংবাদিক আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি হরিনগরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com