সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-২৭৪/২৬ (পাটঃ) মামলার পরোয়ানাভুক্ত আসামি মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। তিনি পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মো. শাহাজান সরদারের স্ত্রী।
গ্রেফতারের পর বিধি মোতাবেক পুলিশ প্রহরায় তাকে ২২ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ।
https://www.kaabait.com