• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮
সর্বশেষ :
‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করতে দেবহাটা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলার বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

 

মতবিনিময় সভায় ওসি এইচ এম শাহীন বলেন, “বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পুলিশের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা হয়রানির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

 

তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।”

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের গুজব, হয়রানি বা সাইবার অপরাধে জড়ানো যাবে না।”

 

আত্মহত্যা প্রতিরোধ প্রসঙ্গে ওসি শাহীন বলেন, “জীবনে সমস্যা আসবেই। কোনো সমস্যায় হতাশ হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিপদে পড়লে পরিবারের সদস্য, শিক্ষক কিংবা কাছের মানুষের সঙ্গে কথা বলতে হবে। একজন শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”

 

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। তাই কোথাও বাল্যবিবাহের আয়োজন বা চেষ্টা করা হলে দ্রুত প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। একইভাবে ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

সভায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, আত্মহত্যা ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে নানা প্রশ্ন করেন। ওসি এইচ এম শাহীন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com