• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮

শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের বাসিন্দা ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাহেব আলীর আম্মা নুরজাহান বেগম (৬৬) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকায় বড় ছেলে ফারুক সরদারের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারণে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বড় ছেলের বাড়িতে নেওয়া হয়। সেখানে অবস্থানকালে হঠাৎ তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি স্বামী আমজাদ হোসেন সরদার, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নামাজে জানাজা শেষে শ্যামনগরের দাতিনাখালী গ্রামেই তাকে দাফন করা হবে।

 

তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com