পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেবহাটায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ ও সহনশীল গ্রীন স্কুল’ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীন স্কুল ঘোষিত বিদ্যালয় দুটি হলো—বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয় দুটিকে গ্রীন স্কুল ঘোষণা করেন প্রভাস চন্দ্র মন্ডল। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
https://www.kaabait.com