• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা

অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
ওসি এইচ এম শাহীন বলেন, “মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিং ঠেকাতে পুলিশের সঙ্গে আপনাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনার এলাকার অপরাধ সম্পর্কে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।”

 

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,আপনার সন্তান সন্ধ্যার পর সময়মতো বাড়িতে ফিরছে কি না, কোথায় থাকছে, স্কুলে নিয়মিত যাচ্ছে কি না এবং কাদের সঙ্গে চলাফেরা করছে—এসব বিষয়ে বাবা-মাকে নিয়মিত নজর রাখতে হবে। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, “বাচ্চারা বাবা-মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষা পায়। ভদ্রতা, নম্রতা ও বড়দের সম্মান করার শিক্ষা পরিবার থেকেই শুরু হয়। তাই সন্তানদের প্রতি বাবা-মাকে আরও দায়িত্বশীল হতে হবে।”

 

মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ওসি বলেন, “আপনার এলাকায় কে মাদক বিক্রি করছে, কে মাদক সেবন করছে, কারা মাদকের যোগান দিচ্ছে—এ বিষয়ে কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।”

 

তিনি আরও বলেন, “কে ধনী , কে গরিব, কে দিনমজুর—এ পরিচয় আমার কাছে কোনো বিষয় নয়। সবাই আমার কাছে সমান। আপনার এলাকার তথ্য আপনারা পুলিশকে দিন, আপনাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।”
দেবহাটাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ-জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ওসি এইচ এম শাহীন বলেন, “দেবহাটাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চুরিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দালালিমুক্ত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশ একা কোনো অপরাধ নির্মূল করতে পারে না। জনগণ সচেতন হয়ে পুলিশের পাশে দাঁড়ালে অপরাধ দমন আরও কার্যকর হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেবহাটাকে আরও নিরাপদ ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।”

 

ওসির এ বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার গুরুত্ব উঠে আসে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com