• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা

পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ২০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় বাস চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাগদাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মাজেদ।

 

প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি সাতক্ষীরার বিনেপোতা এলাকায়।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মাজেদ সাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাগদাহ এলাকায় পৌঁছালে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com