• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০
সর্বশেষ :
ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে

সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কর্মীদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা রয়েছে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক প্রমুখ।

 

সম্মেলনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com