• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১
সর্বশেষ :
‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব টুটুলকে দেখতে চান দলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। তাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।

 

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আহসান হাবীব টুটুল ১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে জেলা বিএনপির মৎস্য চাষ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

 

রাজনৈতিক সহযোদ্ধাদের দাবি, ১/১১-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের কারণে তাকে দীর্ঘদিন প্রবাসে থাকতে হয়। প্রায় ১৫ বছর পর দেশে ফিরে ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে তিনি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাবেক ছাত্রনেতাদের নিয়ে ‘৯০ দশক সাবেক ছাত্র নেতৃবৃন্দ ফোরাম’ গঠনেও ভূমিকা রাখেন তিনি।

 

বর্তমানে জেলার বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন টুটুল। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তাকে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।

 

আহসান হাবীব টুটুল বলেন, “শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করছি। দীর্ঘ পথচলায় দলকে সুসংগঠিত করা ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও দল ও দেশের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com