• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯
সর্বশেষ :
তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-শহরে র‌্যালী বের হয়।

 

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার সাবিহা নাসরিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ।

 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটির উপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com