• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

দেবহাটায় সারা বাংলাদেশের ন্যায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফ্যামিলি কার্ডের আওতায় উপকারভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এজন্য তথ্য সংগ্রহের সময় প্রকৃত তথ্য প্রদান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,হাজী কেয়ামুদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com