• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩
সর্বশেষ :
তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

“শিশু বিয়ে আর নয়, কণ্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬।

 

 

সোমবার (১২ অক্টোবর) সকালে শহরের প্রিপারেটরী স্কুলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।

 

 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার পারভিন আক্তার’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আঃ রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com