• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল হক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক রানার পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি আবু হোসেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন।

 

 

এ সময় বক্তব্য দেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমিন ও শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক ইয়াছীন আলী সরদার, সদস্য সচিব নাজমুল হক, সাংবাদিক আতিউর রহমান, আলমগীর হোসেন, গোলাম রব্বানী, কলামিস্ট আব্দুল মজিদ, এস এম মজনু, শাহীনুর রহমান, আব্দুল জলিল, মখফুর রহমান ঝান্টু, আব্দুল্লাহ আল মামুন, আল মামুন ও নাজমুল হক মিঠুসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি প্রত্যাশা করেন।

 

 

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com