পশ্চিম সুন্দরবনের ত্রাস বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর অন্যতম সদস্য মেহেদী হাসান(৩৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ এর আভিযানিক টিম সোমবার দুপুর দিকে ঢাকার মগবাজার থেকে তাকে আটক করে।
শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর খাসকাটা গ্রামের এবাদুল মোল্লার ছেলে মেহেদী হাসান সিআর ৫৬৭/২৬ নং মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিল।
সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজি, পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার নামে বানিজ্যসহ একডজনেরও বেশী মামলায়র আসামী সে।
গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় অগ্নিকান্ড ও লুটপাঠসহ থানার অস্ত্রাাগার লুট, সুন্দরবনের শিকার নিষিদ্ধ পশু শিকার ও অঙ্গপ্রতঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে আলিম বাহিনীর এ সদস্যের বিরুদ্ধে। তার গ্রেপ্তারের দাবিতে গত ২ অক্টোবর সুন্দরবন তীরবর্তী গাবুরার পাউবো’র বাঁধের উপর তিন শতাধিক বনজীবী মানববন্ধন করে। পরিবির্তিত পরিস্থিতিতে সাতক্ষীরা দিগন্ত নামে একটি অনলাইন পোর্টাল খুলে সে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান শ্যামনগর থানা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামী ছিল মেহেদী। সুন্দরবন ও ঢাকায় অবস্থান করে সে নানাভাবে অপরাধমুলক তৎপরতা চালিয়ে আসছিল। এসআরবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর থানায় নেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।#
https://www.kaabait.com