• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট 

শেখ আমিনুর হোসেন / ৬২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট 

🖼️ ফটো কার্ড তৈরি করুন
প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখে চলেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের মনিটরিং মোতাবেক বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২ টি মামলার বিপরীতে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস এম আকাশ ও মো. পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও তীব্র তাপপ্রবাহের মধ্যেও বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতা করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। এরি ধারাবাহিকতায় সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা কমিয়ে আনা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধি সহ যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এ সকল যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চালমান থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com