• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

আশাশুনিতে  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আশাশুনিতে ২১মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের কর্মশালার প্রথম দিন শনিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশাশুনি সরকারি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সারোয়ার হোসেন। তিনি বলেন, আগামী একুশে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। যদি কোন ব্যক্তি পক্ষপাতদুষ্ট কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আপনারা দেবেন না এর ব্যতয় ঘটলে আপনাদের চাকরির দায়ভার আপনারাই নিবেন। অর্থাৎ আপনারা নির্ভয়ে কাজ করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও নির্বাচন অফিসারকে জানাবেন নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকরা বুথের ভিতরে ছাড়া যে কোন জায়গায় ভিডিও ধারণ করতে পারবে। আপনারা কোন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, নির্বাচনীয় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল, এস আই শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় তিন দিনের প্রথম দিনে (৮৭) টি কেন্দ্রের জন্য বাছাইকৃত (৮৭) জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা, তালা, দেবহাটা, শ্যামনগর কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com