• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

শ্যামনগরে মসজিদ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি দোলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪
শ্যামনগরে মসজিদ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি দোলন

শ্যামনগর উপজেলায় মসজিদ, মন্দির ও জনকল্যাণ মুলুক প্রতিষ্ঠান সমূহে প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে উপজেলায় ৩৩টি প্রকল্পে ৩৬ লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের এম পি এস এম আতাউল হক দোলন।

 

২২মে (বুধবার) উপজেলা হল রুমে বেলা সাড়ে ১১ টায় ২০২৩-২৪ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর কতৃক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্পের সভাপতির হাতে এ চেক বিতরণ করা হয়।

 

এ সময় এম পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় আপনাদের মসজিদ, মন্দিরে ও জনকল্যাণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

 

আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমান, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, উপজেলা আওয়ামীলীগের কুমুদ রঞ্জন গায়েন, বুড়িগোয়ালীনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাঈদ, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু সহ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও জনকল্যাণ প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদকবৃন্দ,ও সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com