• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে সংবর্ধনা প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে সম্বর্ধনা প্রদান

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফাকে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৯ জুন রবিবার সকাল ১১ টায় স্কুল হল রুমে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
তিনি তার বক্তব্যে বলেন, আমি খুব সাধারণ ঘরের ছেলে আর সাধারণ মানুষেরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সম্মান দিয়েছেন, আমি এই সম্মানের মর্যাদা রাখবো।স্কুলের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমতো কাজ করবো ।
ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,  যদি কোন বখাটে ছেলেদের দ্বারা ভটিজিং এর শিকার হও তাহলে আমাকে জানালে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সকল ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী হতে বলেছেন সাথে সাথে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ আফসার আলী মাস্টার। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান কাজল, মোঃ আজগর আলী।
স্কুলের সকল শিক্ষকগণ সহ ছাত্র ছাত্রীবৃন্দ।
এদিকে ৬ইজুন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান  আল ফেরদাউস আলফাসহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ গনদের সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান আব্দুল মতিন, উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন, প্রাক্তন ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সচিব, উদ্যোক্তা, গ্রামপুলিশগন ও গন্যমান্য ব্যক্তিবগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com