• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪
সর্বশেষ :
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল

মধুমিতা ফের খোলামেলা ছবিতে

প্রতিনিধি: / ৫১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের কারণে টিভি পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’ নামেই পরিচিত। সেদিনের সেই ‘পাখি’ এখন অবশ্য বড়পর্দার নায়িকা। হ্যাঁ, মধুমিতা সরকারের কথাই হচ্ছে। এখন সিনেমা-ওয়েব সিরিজ যেমন করছেন, তেমনি বোল্ড ফটোশ্যুটেও দেখা যাচ্ছে মধুমিতাকে। বেশ কিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় ধরা পড়েছিলেন মধুমিতা। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। দমে যাননি মধুমিতা। আরও একবার সাহসী রূপে ধরা দিলেন তিনি। এ নিয়ে আবারও শুরু হয়েছে ট্রোলিং। কারণটা অবশ্য় মধুমিতার ক্য়াপশন। এবার মধুমিতাকে দেখা গেছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে লেদারের শর্ট স্কার্ট। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে সানগøাস। আবার দাঁড়িয়ে তোলা ছবিতে সেই সানগøাস উধাও। ক্যাপশনে তাই অভিনেত্রী লিখেছেন, ‘উইথ অর উইথ ইউ’। ওই পোস্টে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বোঝা যাচ্ছে, তারাই মধুমিতার মেকআপ করেছেন। এদিকে ছবি দুটো পোস্ট করতেই মধুমিতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘বিখ্যাত হতে মানুষ কী না করে, উনি তো অর্ধেক কাপড়ই পরেনি।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ, চোখে চশমাও পরেছে। খেয়াল করিনি।’ আবার মধুমিতার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘নিন্দুকের কথায় কান দিও না। নিন্দুকের কাজই হলো নিন্দা ও সমালোচনা করা। তুমি আরো এগিয়ে যাও। সাহসী রূপে ধরা দাও।’মধুমিতা অবশ্য বরাবরই নিজের শর্তে বাঁচেন। তাই কে কী বলল, তাতে কোনোদিন কান দেন না। তার সর্বশেষ সিনেমা ‘চিনি-২’। যদিও বক্স অফিসে সেই সিনেমা খুব একটা হিট হয়নি। এ ছাড়াও ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। তুলনামূলক ভাবে ওই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com