• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

সাইফ-কারিনার প্রথম সন্তান লিওনেল মেসি হতে চান

প্রতিনিধি: / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের বড় ছেলে তৈমুর আলী খান। জন্মের পর থেকেই তাকে নিয়ে মিডিয়ার আগ্রহের শেষ নেই। খুব দ্রæত ক্ষুদে তারকায় পরিণত হয় তৈমুর। তৈমুরের বয়স এখন ৭ বছর। তার বাবা-মা দুজনেই বলিউডের তারকা অভিনয়শিল্পী হলেও সে ফুটবলার হতে চায়। ফিল্ম কম্পানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানান কারিনা কাপুর খান। এ আলাপচারিতায় কারিনা কাপুর খান বলেন, ‘তৈমুর বলেন, সে লিড গিটারিস্ট ও আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার হতে চায়। আর্জেন্টিনার লিওনেল মেসি হতে চায়। ফুটবলার হওয়ার জন্য সে আর্জেন্টিনা চলে যেতে চায়।’ তৈমুর আলী খান বেশ কিছু দিন ধরে তায়কোয়ান্দোর প্রশিক্ষণ নিচ্ছে। গত বছরের শেষ লগ্নে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সোনার পদক অর্জন করে এই ক্ষুদে তারকা। অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রæয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com