• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৪
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায়

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহী সশস্ত্র সংগঠনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরপরই পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, সানার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পরিচালিত এই হামলায় হুতিদের বেশ কয়েকটি মনুষ্যবিহীন জলযান এবং সাতটি জাহাজ বিধ্বংসী ভ্রাম্যমাণ ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। এই ধরনের অস্ত্রসম্ভার হুতিরা লোহিত সাগরে জাহাজ আক্রমণে ব্যবহার করে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া গত বুধবার রাতেও হুতিদের অবস্থানে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে বলা হয়, এসব হামলা জাহাজ চলাচল ও আন্তর্জাতিক জলসীমাকে নিরাপত্তা প্রদান করবে এবং তা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও লোহিত সাগরে জাহাজ চলাচলকে আরও নিরাপদ করবে। গত বুধবার হুতিরা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনের হোদেইদা প্রদেশে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজে মাঝেমধ্যেই হামলা করে হুতিরা। গত বছরের নভেম্বর থেকে মূলত তাদের এই হামলা চালানো শুরু হয়। সংগঠনটি জানায়, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার পর হুতিরা জানায়, এখন থেকে তারা ওই দেশদুটোর অবস্থানেও আঘাত হানবে। উল্লেখ্য বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য সরবরাহ হয় লোহিত সাগরের জলপথ দিয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com