• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে সড়ক দু র্ঘ ট নায় সাংবাদিক নুরুজ্জামান নি হ ত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
নিহত সাংবাদিক নুরুজ্জামান

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান নামের একজন সংবাদকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর থেকে নূরনগরে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর এলাকায় নির্মাণাধীন একটি বক্স কার্লভাটের গর্তে পড়ে নিহত হন তিনি। নিহত নুরুজ্জামান অনলাইন নিউজ পোর্টাল নীলা আকাশ টুডের সম্পাদক ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুজ্জামান শুক্রবার রাতে শ্যামনগর থেকে বাইসাইকেলে নুরনগর গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর থেকে নুরনগরগামী সড়কের  গোপালপুর এলাকায় নির্মাণাধীণ একটি কার্লভাটের গর্তের মধ্যে পড়ে যান তিনি।

 

এ সময় গর্তের মধ্যে খাড়া করে রাখা রড তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় অন্ধকার রাস্তায় কোন সতর্কতামূলক ব্যারিকেড ব্যবস্থা না রাখায় অকালে ঝরে গেল একজন গণমাধ্যম কর্মীর জীবন।

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুজ্জামান এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল  কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com