• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

সরকারি স্থাপনায় যারা হা ম লা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই

অনলাইন ডেস্ক / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
সরকারি স্থাপনায় যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই

সরকারি স্থাপনায় যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। রোববার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের আগুনে ঢাকার ক্ষতিগ্রস্ত সরকারি বিভিন্ন স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী। তিনি দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, বিআরটিএ প্রধান কার্যালয়, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, রামপুরা বিটিভি সেন্টার এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি দুষ্কৃতকারীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা, ভবন, সরকারি যানবাহন, মালামাল লুটপাট সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত খোঁজ-খবর নেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য। দেশকেই যদি তারা ভালোবাসতে না পারে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না। সরকারি স্থাপনায় প্রশিক্ষিত দুষ্কৃতকারীরা সুপরিকল্পিতভাবে হামলা করেছে বলে মন্তব্য করেন তিনি।

 

মেজর জেনারেল আব্দুস সালাম বলেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলেছে, তারা যে দলই করুক না কেন, তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমত্ববোধ নেই। দেশে যারা রাজনীতি করেন তাদের তো প্রমাণ করতে হবে যে, দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। দেশের মানুষকে দুর্যোগে ফেলা, দেশের ক্ষতি করা দেশের প্রতি বিশ্বাস ঘাতকতারই নামান্তর। তাদের এরকম হামলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানিরা, আর এই হামলা, অগ্নিসংযোগ ও তাদের দোসরদেরই কাজ।

 

রামপুরায় বিটিভি সেন্টার পরিদর্শন করে তিনি বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা পুনর্গঠনের কাজ করব। কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা যাবে না। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যেসব ডকুমেন্টস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ সম্ভব নয়। দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। দেশের সম্পদ রক্ষায়, দেশের ঐতিহ্য সংরক্ষণে তিনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

 

মন্ত্রী আরও বলেন, এসব ষড়যন্ত্র, হামলা, অগ্নিসংযোগ, সম্পদ বিনষ্ট করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com