• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

ডুমুরিয়ায় এক রাতে ৩টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ : ৬লক্ষ টাকা ক্ষতি 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ : ৬লক্ষ টাকা ক্ষতি 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের গাজী রাহাত আলী ছেলে গাজী রাজু আহমেদ বিল শিংগার বিলে ৩টি লীজ ঘের করেন ৫একরের । গলদার চিংড়ির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগ করে এসব ঘেরের মাছ চুরি করে নিয়ে গেছে। এতে মৎস্য চাষিদের একদিকে মাছ চুরি আর অন্যদিকে বিষ প্রয়োগ করায় ঘেরে থাকা অন্য মাছ মরে ব্যাপক ক্ষতি হয়েছে।

 

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি জানান, ৩ জুলাই শুক্রবার দিন গত রাতের কোনো এক সময় কে বা কারা বিল শিংগা এলাকায় গলদা চিংড়ির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে। এর ফলে ঘেরে থাকা বাকী যেসব মাছ ছিল, কাতল, রুই, মৃগেলসহ অন্যান্য সমদয় মাছ মারা গেছে।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন আমরা মাছের ঘের ও মাছ পরিদর্শন করছি।কিছু মাছ ঢাকা মহাখালী ল্যাবে পাঠিয়েছি , রিপোর্ট আসলে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করবো।

 

এতে মৎস্য চাষি গাজী রাজু আহমেদ বলেন আমার চিংড়ি মাছের ঘেরে পূর্ব শত্রুতার কারণে আমার ঘিরে বিস্ফোরক করে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিস থেকে পরিদর্শন করেছেন।

 

 

স্থানীয় বাসিদা ইউসুফ আলী বলেন, ‘মাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় এমন ক্ষতি মেনে নেয়ার মতো না। যারা এ ঘটনায় জড়িত তাদের সঠিক বিচারের দাবি জানাই। ঘের মালিক গাজী রাজু আহমেদ আব্দুল্লাহ্ গাজী সহ অজ্ঞাত আরো৫/৬ জনের নামে বাদী হয়ে একটি মামলা অভিযোগ দায়ের করেছেন।

 

এব্যাপারে ডুমুরিয়া থানার পুলিশ আবেদন গ্রহণ করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানার‌পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com